মাহবুব হাসান, ঝালকাঠি থেকে//
ঝালকাঠির নলছিটি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও নলছিটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও লাভলী ইয়াসমিন নলছিটিকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের উন্নয়নই আমার মূল লক্ষ্য। এজন্য রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
উল্লেখ্য, গত বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি নলছিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com