মাহবুব হাসান স্টাফ রিপোর্টার
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের একটি পুকুর থেকে আমিনুল ইসলাম বাবু তালুকদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।
শরীরের বিভিন্ন অংশে কাটা-ছেঁড়ার দাগ থাকায় এটি হত্যাকাণ্ড কি না তা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত বাবু তালুকদারের বাবার নাম আলমগীর তালুকদার। তাদের বাড়ি নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া এলাকায়।
আজ রোববার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয় রায় বাড়ির সামনে পুকুর থেকে তার লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আলামত সংগ্রহের কাজ চলছে। পরিপূর্ণ তদন্ত ছাড়া এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নিহতের পরিবারের সদস্যরা এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি জেলা হাসপাতালে পাঠানো হবে। ঘটনার সঠিক কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com