মাহবুব হাসান, ঝালকাঠি থেকে
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব খান আনিছুর রহমান আনিছ,ও মোল্লার হাটের কৃতি সন্তান সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইদুল ইসলাম মাইনুল
সভা চলাকালে মোল্লারহাট ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। কর্মীসভায় ইউনিয়ন যুবদল নেতা মোঃ গোলাম মাওলা মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com