সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি: বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘটিত গোলাগুলিতে শাহজান নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল ইসলাম নয়ন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতার রবিউল ইসলাম নয়ন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গত ২৬ নভেম্বর ইয়াবা ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শাহজান নামে একজন নিহত হন।
এ ঘটনায় উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় ২৯ নভেম্বর ২০২৬ তারিখে এফআইআর নং-১৯ মূলে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ।
সূত্র: বান্দরবান জেলা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com