ঢাকাTuesday , 9 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত

    admin
    June 9, 2026 5:20 pm
    Link Copied!

    উমংনু মারমা
    বান্দরবান প্রতিনিধি

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৯ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

    নিহত শ্রমিকের নাম আব্দুল খালেক (৩০)। তিনি কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-১ এর ব্লক-সি এলাকার বাসিন্দা এবং মো. আনুর ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্ত এলাকায় একটি বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন আব্দুল খালেক। এ সময় রেজু আমতলী বিওপির অধীন সীমান্ত পিলার ৪০-এর পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৭০০ গজ ভেতরে হঠাৎ একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন।

    বিস্ফোরণের ফলে আব্দুল খালেকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও গুরুতর আঘাত লাগে।
    পরে সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সিএনজিযোগে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    স্থানীয়রা জানান, যে বাগানে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে সেটির মালিক ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি এলাকার বাসিন্দা শাহ আলম।

    নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
    ঘটনার খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে তদন্তের জন্য পাঠিয়েছি। নিহত ব্যক্তি যেহেতু একজন রোহিঙ্গা সেহেত, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST