মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
দেশী বিদেশী তারকা খেলোয়াড়দের অংশ গ্রহণের মধ্য দিয়ে নাসিরনগরে সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজনের মধ্য দিয়ে নুরপুর কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গ্র্যান্ড মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর বিএনপির সংগ্রামী আহবায়ক ও সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মোঃ আনিসুল হক,
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া - ১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জনাব এম এ হান্নান এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ,
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এমপি,
অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ মফিজ উদ্দিন আহমেদ ফরিদ,
জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ,
জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন,
স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী,
বে- সরকারি টিভি চ্যানেল আই এর জনপ্রিয় উপস্থাপিকা ও নাসিরনগরের কৃতী সন্তান দীপ্তি চৌধুরী,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কেএম বশির উদ্দিন তুহিন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আলী আজম চৌঃ,
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌঃ, সহ আরো অনেকে।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদেরকে মাদক থেকে দূরে রেখে দেশের তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার বিকাশ ঘটিয়ে নতুন করে ক্রীড়াজাগরণ সৃষ্টি করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার বিকাশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা
খুঁজে বের করতে হবে।
নতুন করে আমাদের দেশে খেলাধুলাকে ঘিরে যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে চাই। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করে খেলাধুলাকে আরও শক্তিশালী করাই
হচ্ছে এ সরকারের লক্ষ্য।
নাসিরনগর উপজেলাবাসীর দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি বলেন, মাঠ কতৃপক্ষ চাইলে আমি এই মাঠকে স্টেডিয়ামে রুপান্তরিত করে দেব। এই বিষয়ে যথাযথ পদক্ষেপের জন্য তিনি স্হানীয় সংসদ সদস্য ও ডিসি মহোদয়কে নির্দেশ দেন।
এ সময় খেলার উদ্বোধক ও স্হানীয় সংদস সদস্য জনাব এমএ হান্নান (এমপি) বলেন,
জনাব তারেক রহমানের সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে নতুন করে কাজ করছে। আমাদের লক্ষ্য খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে ফিরিয়ে খেলা- ধূলো প্রতি মনোনিবেশ করতে এ সরকার কাজ করে যাচ্ছে।
নূরপুর রহিম ফুটবল একাদশ বনাম লক্ষীপুর একাদশ ফাইনাল খেলায় মাঠজুড়ে হাজার হাজার দর্শকদের উৎসাহ-উদ্দীপনা এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে উপজেলা খেলার মাঠে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। উত্তেজনাপূর্ণ খেলায় নুরপুর রহিম একাদশ লক্ষিপুর একাদশকে ০২/০১ গোলে পরাজিত করে জয়ী হয়।
এছাড়া আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পূর্ববর্তী সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এর উপস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
খেলা শেষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গ্র্যান্ড মেগা ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন খেলার উদ্বোধক মাননীয় সংসদ সদস্য জনাব এমএ হান্নান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com