
মোঃ সাইফুল ইসলাম নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুজ্জামান সাজু এবং সদস্য সচিব হয়েছেন কবির হোসেন। এছাড়া সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলমের যৌথ স্বাক্ষরে জামাল আহমেদকে আহ্বায়ক ও আবু জামাল আজাদকে সদস্য সচিব করা হয়।
এসময় দলীয় নেতৃবৃন্দ বলেন, “এই কমিটি নাসিরনগরে জাতীয়তাবাদী বাউল দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।” তারা আরও জানান, “বাউল দর্শন ও জাতীয়তাবাদী আদর্শের সমন্বয়ে সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
স্থানীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com