ঢাকাFriday , 20 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগরে দোকানে দোকানে রমজানের বাহারী রকমের ইফতারের সমাহার

    admin
    February 20, 2026 10:49 pm
    Link Copied!

    ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

    ‎রমজানের প্রথম দিন থেকে ই ইফতারের বাহারি আয়োজন নিয়ে জমে উঠেছে নাসিরনগরের ইফতার বাজার। নাসিরনগরের বিভিন্ন জায়গায় দোকানিরা নানা স্বাদের সুস্বাদু ইফতার সামগ্রী নিয়ে বসেছেন যা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। রমজানকে ঘিরে স্থায়ী হোটেল, রেস্তোরাঁর পাশাপাশি অনেকে অস্থায়ী দোকানও গড়ে তুলেছেন।
    ‎শুক্রবার বিকেলে নাসিরনগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকান ও রেস্টুরেন্টে ১৫ থেকে ২০টি আইটেমের ইফতার সরবরাহ করা হচ্ছে। তবে কিছু রেস্টুরেন্ট এতে আরও বৈচিত্র্য এনেছে। নাসিরনগর বাজার, থানা রোড, পিটিএ রোড, আনন্দপুর মোড়, কলেজ মোড়ের মতন জায়গা গুলোতে স্থায়ী হোটেলের পাশাপাশি রাস্তার পাশেই পসরা সাজিয়ে বসেছেন অনেক অস্হায়ী ব্যবসায়ীরা।
    ‎তাতে ক্রেতারাও আকৃষ্ট হচ্ছেন বেশ।
    ‎বিকাল ৪টা থেকে ইফতার শুরুর আগ পর্যন্ত দোকান থেকে ইফতারি কিনেছেন রোজাদারেরা। আলুর চপ, ডিমের চপ, মাংসের চপ, বেগুনী, মুড়ি, নিমকি, ছোলার ঘুগনি, খেজুর, বুন্দিয়া, লেবু, কলা ও তেহারি কিনতে দোকানে দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।
    ‎নাসির নগর কলেজ মোড়ের ইফতার বিক্রেতা মোঃ উজ্জ্বল মিয়া বলেন, রমজানের প্রথম দিন থেকে ভাল ই সাড়া পাচ্ছি। প্রতিবছরই আমরা এখানে ইফতার বিক্রয় করে থাকি। নাসিরনগরের ক্রেতা সাধারণ আমাদের কাছ থেকে প্রতিবছর ইফতার ক্রয় করে থাকেন। আমাদের এখানকার ইফতারি বেশ মানসম্পন্ন। বেলা তিনটা থেকেই আমাদের এখানে ইফতার বিক্রয় শুরু হয়। টানা এই রমজানের একমাস এভাবে ইফতার বিক্রয় করব আমরা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ইফতার তৈরি করে থাকি এবং দামেও সাশ্রয়ী। ইফতার কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, পবিত্র রমজান মাসে সড়কের পাশে এরকম ইফতার দোকান দেখতেও ভালো লাগে। এমনিতে সচরাচর বাড়িতে ই ইফতারি বানায় তবে কিছু কিছু আইটেম দোকান থেকে আমরা ক্রয় করি। আজকে আমি এখান থেকে মাংসের চপ ও বেগুনি কিনতে এসেছি। প্রতিবছরই এখান থেকে ইফতার ক্রয় করা হয়। এসকল ইফতার বেশ সুস্বাদু হয়ে থাকে। দোকান থেকে ইফতার ক্রয় করে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যরা মিলে একসাথে ইফতারি করাতেই সবচেয়ে বেশি আনন্দ পাই। সড়কের পাশেই খুচরা ফল বিক্রেতা মোঃ নাসিম মিয়া বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ফলের বেচাকেনা বেশ বেড়েছে। আমরা দেখি ইফতারিতে সকলেই কিছু কিছু ফলের আইটেম রাখেন। দেশি ফল ও বিদেশি ফল উভয়েরই চাহিদা রয়েছে ইফতারিতে। রমজান উপলক্ষে ফলের দাম কিছুটা বাড়লেও ক্রেতাদের মধ্যে চাহিদা রয়েছে বেশ। আমরাও চেষ্টা করি রমজান উপলক্ষে ক্রেতাদেরকে ভালো ফল দেওয়ার জন্য। যাতে রোজাদারেরা ইফতারিতে ভালো ফল দিয়ে ইফতার সারতে পারেন। নাসিরনগরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় ফলের দোকান, ইফতারের দোকান এবং মিষ্টান্ন ভান্ডার গুলোতেও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
    ‎মিষ্টান্ন ভান্ডারগুলোতে তারা মিষ্টি, আমেত্তি, জিলাপী ও দই কেনার জন্য ভিড় করেছেন। তবে সকল রোজাদারেরাই বলেছেন, যে যেখান থেকেই ইফতার ক্রয় করিনা কেন পরিবারের সাথে ইফতার করার মধ্যেই প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া যায়। যে সকল ইফতারগুলো বাড়িতেই তৈরি করা হয় সেগুলোর স্বাদও অনন্য।
    ‎ক্রয় করা ইফতারের থেকে বাড়িতে তৈরি ইফতার গুলোই বেশি স্বাস্থ্যকর ও সুস্বাদু বলে জানায় স্থানীয় ক্রেতারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST