মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগরে লাখাই - সরাইল আঞ্চলিক মহাসড়কে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের পাতাইরাব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার বেপরোয়া গতির কারনে সংঘর্ষে ১ জন নিহত ও ০২ জন আহত।
পুলিশ সুত্রে জানা যায়, আজ সোমবার ৪ মে বিকেল ৩.৩০ ঘটিকায় ধরমন্ডল হতে ৩ জন সহপাঠী নিয়ে নাসির নগর সদরে আসার পথে সরাইল- লাখাই আঞ্চলিক মহাসড়কে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন সংলগ্ন পাতাইরাব্রীজ নামক স্থানে বেপরোয়া গতিতে মটর সাইকেল ও অটোরিকশা সংঘর্ষে এক জন নিহত ও দুই জন আহত হয়।
এই দুর্ঘটনায়, মোঃ সাইফুল ইসলাম (২৫) ঘটনাস্থলে নিহত হয়। নিহত সাইফুল ইসলাম নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখ সাহেব বাড়ীর মোঃ রফিক মিয়ার মেজো ছেলে।
দূর্ঘটনার পর স্থানীয়ারা, গুরুতর আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
গুরুতর আহতরা হলেন উপজেলার ধরমন্ডল ইউনিয়নের মোঃ মোজাহিদ মিয়া (২৪) পিতা মোঃ মোখলেছুর রহমান, একই এলাকার মোঃ নয়ন মিয়া (২৬) পিতা মোঃ বাবুল মিয়া।
এ বিষয়ে নাসির নগর থানা পুলিশ উপ- পরিদর্শক (এস আই)সোহেল সিকদার বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার বেপরোয়া গতি ও মাথায় হেমলেট না থাকার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আমরা দূর্ঘটনা স্হল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে এসেছি এবং আইনগত পক্রিয়া চলমান আছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com