
এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন বলেছেন, গণমাধ্যমকর্মীদের চোখ দিয়ে আমি অপরাধ দেখতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতায় জেলার অপরাধ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে চাই।
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তৌহিদ হাসানের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আবু মনি জুবায়ের রিপন।
আহ্বায়ক আল মামুন সাগরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাজ্জাদ রানা, শামীম রানা, দেবাশীষ দত্ত, নুরুল কাদের, মিজানুর রহমান লাকি, লুৎফর রহমান কুমার, সোহেল আহমেদ এবং এম লিটন উজ জামান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার এবং কুষ্টিয়া ডিএসবির ডিআইও–১ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ ওবায়দুল্লাহ।
সভায় নবাগত এসপি মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, আমি মানবিক পুলিশ হতে চাই না। আমি চাই আপনাদের সন্তান ও পরিবারের সদস্যরা সারাদিন কাজ শেষে নিরাপদে বাড়ি ফিরুক এবং রাতে নির্বিঘ্নে ঘুমাতে পারুক।
আমি আইনের চর্চা করতে চাই—মানবিক নয়, পেশাগত পুলিশ হতে চাই।
তিনি আরও বলেন, কুষ্টিয়ার অনেক ইতিহাস–ঐতিহ্য আছে। এখানে কারা কী করছে—আমার কাছে তথ্য আছে। তাই কেউ ছাড় পাবে না।
অপরাধের ধরন পাল্টেছে, আমরাও পাল্টে যাবো।মাদকবিরোধী মামলার প্রসঙ্গে তিনি বলেন, মাদকের মামলা বেড়ে যাওয়া মানেই মাদকের বিরুদ্ধে প্রশাসন কাজ করছে। অপরাধ কমানো মানে অপরাধ বেড়ে যাওয়া নয়। আবার একটি ডাকাতি মামলা না হওয়া মানে ডাকাতি কমে গেছে—এমন নয়।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবার প্রত্যাশা ও চ্যালেঞ্জ দুটিই বেশি।
সামনে দুটি ভোট—আমরা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com