
জেলা প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজার শহরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তা অধিকার রক্ষায় আকস্মিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তর ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। অস্বাস্থ্যকর পরিবেশ, পচা-বাসী খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং মারাত্মক অপরিচ্ছন্নতার অভিযোগে শহরের জনপ্রিয় চার প্রতিষ্ঠানকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১৪ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত এই বিশেষ অভিযানে বিচারিক হাকিম এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে কক্সবাজার শহরের স্বনামধন্য বিভিন্ন রেস্তোরাঁ, বেকারী, সুপারশপ ও হোটেলে তল্লাশি চালিয়ে অনিয়ম শনাক্ত করা হয়।
যে চার প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে:-
১. চৌরঙ্গী বেকারীকে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে এই শহরের প্রাচীন ও স্বনামধন্য এই বেকারীটিকে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২. সুপারশপ 'স্বপ্ন': শহরের পরিচিত বড় লোকের দোকান নামে পরিচিত এই সুপারশপকে নিরাপদ খাদ্য আইন পরিপন্থী নানা অনিয়ম পাওয়ায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
৩. পর্যটন রাজধানী কক্সবাজার এ আগত পর্যটক এবং স্থানীয়দের খাবার হোটেলের পছন্দের শীর্ষ তালিকায় থাকা খাবার হোটেল জামান রেস্তোরাঁ ও কাসুন্দী রেস্তোরাঁ: পচা-বাসী খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর ও নিন্মমানের পরিবেশে এবং মারাত্মক অপরিচ্ছন্নতার দায়ে কাসুন্দী ও জামান রেস্তোরাঁকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর হুঁশিয়ারি
অভিযান পরিচালনাকারী দলের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে সাধারণ মানুষের কাছে অস্বাস্থ্যকর ও পচা খাবার বিক্রি করে আসছে। সাধারণ মানুষের জীবনমান ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের এমন ঝটিকা অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এই ধরনের অপরাধে জড়িত কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com