ঢাকাFriday , 17 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরলেন চলবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাপ হোসেন

    admin
    July 17, 2026 11:24 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক (লালমনিরহাট)

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোঃ গোলাপ হোসেন তাঁর নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন ভাবনা জনগণের সামনে তুলে ধরেছেন।
    তিনি বলেন, চলবলা ইউনিয়নবাসীর ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, নিরাপদ, স্বচ্ছ এবং উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার অংশগ্রহণে একটি জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
    তাঁর ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—
    স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তোলা।
    রাস্তা, সেতু, কালভার্ট, ড্রেনসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন।
    শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিখাতে প্রয়োজনীয় সহায়তা বৃদ্ধি।
    মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত নিরাপদ সমাজ গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ।
    যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ।
    বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
    প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন এবং নাগরিক সেবার মান বৃদ্ধি।
    জনগণের মতামতের ভিত্তিতে ইউনিয়নের পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা।
    মোঃ গোলাপ হোসেন বলেন, “চলবলা ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণই আমার প্রধান লক্ষ্য। আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও আন্তরিক সহযোগিতা পেলে একটি আধুনিক, নিরাপদ, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ চলবলা ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
    তিনি চলবলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

    — জনাব মোঃ গোলাপ হোসেন
    সাবেক সফল চেয়ারম্যান
    চলবলা ইউনিয়ন, কালীগঞ্জ, লালমনিরহাট

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST