
ফেনী প্রতিনিধি : আশরাফুল ইসলাম
আইনের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আনন্দপুর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন স্থানে স্থাপিত বিলবোর্ড, পোস্টার ও পিস্টন অপসারণ করা হয়েছে।
রোববার এ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া আজাদ, আনন্দপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহবুব, ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সাদ্দামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ জানান, আইন ও নির্বাচন কমিশনের সকল বিধি-বিধান মেনে ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com