ঢাকাFriday , 13 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নির্বাচিত হয়ে নিজ গ্রামের মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন আমির হামজা

    admin
    February 13, 2026 10:39 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    নির্বাচিত হয়েই নিজ গ্রামের মসজিদে জুমার নামাজের ইমামতি করলেন কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে নির্বাচিত জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিড়াভিটা সর্দারপাড়া গ্রামে।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রায় ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন আমির হামজা।

    দলীয় সূত্র জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাবা রিয়াজ উদ্দিন এবং চাচাদের নিয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশে গ্রামের বাড়ি থেকে এলাকার ডাবিড়া ভিটা সর্দারপাড়া জামে মসজিদে যান মুফতি আমির হামজা। এসময় তার সঙ্গে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, ইবি থানা জামায়াতের আমির রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমির হামজা ওই মসজিদে জুমার নামাজে ইমামতি করেন।
    নামাজ শেষে মোনাজাতে তিনি মহান আল্লাহু তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায়ের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।

    এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুফতি আমির হামজা বলেন, ‌‘কুষ্টিয়ায় জিরো টলারেন্স দিয়েছি বিশেষ করে চাঁদাবাজির ওপরে। চাঁদাবাজি, দখলবাজি কুষ্টিয়ায় ইনশাআল্লাহ আমরা রাখবো না। এতে যদি ঝুঁকি নিতে হয় তাও নেবো।’
    কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজা এক লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন এক লাখ ২৬ হাজার ৯০৯ ভোট।

    এদিকে নির্বাচনে পরাজিত হওয়ার পরপরই বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার তার নিজ ফেসবুক আইডি থেকে মুফতি আমির হামজাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST