
মোঃ আবদুল মোতালেব
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:--
সারাদেশে আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে সেনবাগের মাটি ও মানুষের নেতা জয়নুল আবেদীন ফারুকের নির্দেশে সেনবাগ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ১৮-ই নভেম্বর রোজ বুধবার সন্ধ্যা ৬ টা (বাদ মাগরিব ) এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সানাউল্লাহ , মুজিবুর রহমান (মুজিব) ফখরুল ইসলাম (রুবেল),শাকের হোসেন (মিরন), আলাউদ্দিন, সেনবাগ কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন (শামীম) সহ এ সময় সেনবাগ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো ধরনের সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি সেনবাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক দলের পরিচয়ে সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা জনজীবনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না। তারা বলেন সেনবাগের মাটি বিএনপির ঘাটি, সেনবাগের মাটি জয়নুল আবেদীন ফারুকের ঘাটি, আমরা শুধু জয়নুল আবদীন ফারুক আমাদের নেতা তাহার নির্দেশের অপেক্ষায় আছি, নেতা নির্দেশ দিবে তো সন্ত্রাসীদের এই দেশ ছাড়া করব।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হওয়া জরুরি।
এ সময় সেনবাগ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com