ঢাকাWednesday , 21 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিসচা জুড়ী উপজেলা শাখার ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

    admin
    October 21, 2026 7:24 pm
    Link Copied!

    জসিম উদ্দিন, জুড়ী উপজেলা প্রতিনিধি

    কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ২২ অক্টোবর জাতীয় সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখা মাসব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে।এরই ধারাবাহিকতায় আজ (২১ অক্টোবর)২০২৬ বুধবার জুড়ী উপজেলার বিভিন্ন সড়কে নিরাপদ সড়ক দিবস উদযাপনের লিফলেট ও পোস্টার লাগানো হয়।এছাড়া শহরের বিভিন্ন রাস্তায় যানজট নিরসনে নিসচা জুড়ী উপজেলা শাখার সদস্যরা ট্রাফিক ক্যাম্পেইনে অংশগ্রহণ করে।ক্যাম্পেইনে বিভিন্ন যানবাহনের চালকদের হাতে নিসচার লিফলেট ও পোস্টার তুলে দেয়া হয় এবং সড়ক নিরাপত্তা আইন সম্পর্কে অবহিত করা হয় এছাড়া রাস্তায় পথচারীদের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে জানানো হয়। নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম এর তত্বাবধায়নে, সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত এর পরিচালনায় এবং সদস্য সচিব জসিম উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান,প্রচার সম্পাদক ও নিরাপদ দিবস বাস্তবায়ন কমিটির কার্যকরী সদস্য নুরুল ইসলাম নাহিদ, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ হিরা, সদস্য ,ফখরুল ইসলাম সুমন,মোঃ বিল্লাল আহমদ,রেজা মিয়া, আসিফ মাহমুদসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST