মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে চোরাই মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জানা যায়, নীলফামারী জেলার একটি চৌকস গোয়েন্দা আভিযানিক দল সদর থানাধীন সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বাজারের আরিফা টেলিকম নামক দোকানে তল্লাশি চালিয়ে মোঃ আলমগীর হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি সুবর্ণখুলী গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ কুদ্দুস আলী। পরে বিধি মোতাবেক দোকান তল্লাশি করে পুলিশ ২০টি সচল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ২০টি অকেজো মোবাইল ফোনসহ মোট ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো সাক্ষীদের উপস্থিতিতে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ বিকাল ৫টা ৪৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


