ঢাকাThursday , 11 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশের ৩১ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নিয়োগ

    admin
    September 11, 2025 11:19 am
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎নেত্রকোণা জেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।


    ‎বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুলিশ লাইন্স, নেত্রকোণায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে রাত ৮টায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

    ‎এ পরীক্ষায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। পরে উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।

    ‎এসময় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, “আমরা নিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। এখানে যারা উত্তীর্ণ হয়েছেন, তারা সম্পূর্ণ নিজস্ব যোগ্যতায় এ জায়গা অর্জন করেছেন।”

    ‎এসময় তিনি যারা এবারে উত্তীর্ণ হতে পারেননি, তাদের ভবিষ্যতে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

    ‎নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST