মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :-
শনিবার ২৪/১০/২৬ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় সেনবাগ উপজেলাধীন ৬ নং কাবিলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মো: হানিফ মিয়া (৩৫),পিতা- জয়নাল মিয়া,গ্রাম -সাহাপুর, থানা -সেনবাগ জেলা -নোয়াখালী এর ঘরে *বৈদ্যুতিক শর্টসার্কিট* হতে আগুনের *সূত্রপাত* হয়ে একই মালিকের , *তিনটি রুম বিশিষ্ট বসতঘর আসবাবপত্র* সহ পুড়ে যায়। আগুনে মোট ক্ষতির পরিমাণ *নগদ* ১৫০০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং ঘরসহ আসবাবপত্রের ক্ষতির পরিমাণ অনুমান ২৫০০০০ (দুইলক্ষ পঞ্চাশ হাজার টাকা) সহ সর্ব মোট ৪ (চার লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন, কিন্তু ততক্ষণ আগুনের লেলিহান শিখায় ঘর এবং ঘরের আসবাবপত্রসহ সবকিছু ধংশস্তূপে পরিণত হয় । ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতির স্বাভাবিক।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com