আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি
রাতের আঁধারে ভয়াবহ অগিুকান্ডে নগদ টাকাসহ পুড়ে গেছে ৬ টি দোকানের মালামাল। মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে পঞ্চগড় বাজারের টিনপট্টি এলাকার একটি দোকান থেকে আগুনের ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রæত আগুন নিয়ন্ত্রণে রক্ষা পেল হাজারো ব্যবসা প্রতিষ্ঠান।
এদিকে বুধবার সকলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পরিদর্শন করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৪০ মিনিটের ভয়াবহ আগুনে কাপড়ের দোকান, হার্ডওয়্যার দোকানসহ ৬টি দোকান মালামালসহ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৪ টি দোকান। এর মধ্যে বাজারের ফেন্সী হার্ডওয়ারে রং এর মজুদ থাকায় আগুন দ্রত ছড়িয়ে পরে।
এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী ব্যবসায়ীদের। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।এদিকে আগুনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মূহুর্তে বাজারে অসংখ্য মানুষের ভিড় বেড়ে যায়। এসময় ক্ষতিগ্রস্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও কাজ করতে দেখা গেছে। তাৎক্ষণিক অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে সংশ্লিষ্টের ধারণা, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বাজারের টিনপট্টি এলাকা কীটনাশক ব্যবসায়ী শেখ শামীম পারভেজ বলেন, আমার দোকানের সামনে কয়েকটি দোকান মুহূর্তেই পুড়ে যায়। এই বাজারে হাজারের বেশি দোকান রয়েছে। আমরা অনেক ভয় পেয়েছিলাম। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের আন্তরিকতায় আমরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। যে কয়েকটি দোকান পুড়ে গেছে, এসব ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে গেছেন। তাদের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও পঞ্চগড় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হায়াতুন বলেন, ঐতিহ্যবাহী পঞ্চগড় রাজনগর হাটের এই অংশে অসংখ্য কাপড় এবং জুতোর দোকান রয়েছে। আগুন আর একটু গভীর রাতে লাগলে এই বাজারকে রক্ষা করা যেত না। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আল্লাহর রহমতে আমরা একপ্রকার বেঁচে গেছি। একজন ব্যবসায়ীর নগদ টাকা যে কয়েকটি দোকান পুড়ে গেছে এসব দোকানে কয়েক কোটি টাকার পণ্য ছিল।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, রাত বারোটার দিকে আমরা খবর পেয়ে ছুটে আসি। আমাদের রিজার্ভ পানি এবং পৌরসভার রিজার্ভ ট্যাংকি থেকে পানি নিয়ে আমরা দ্রত আগুন নেভানোর চেষ্টা করি। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com