জেলা প্রতিনিধি, পঞ্চগড়//
পঞ্চগড়ে বিএনপির কর্মী সমাবেশ ও দোয়া অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষ্যে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালবেলা জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে কর্মী সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, রোকনুজ্জামান জাপান, বিশিষ্ট সমাজ সেবক ও বিখ্যাত ব্যক্তি শিশির আসাদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ইউনিয়ন, উপজেলা ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ফরহাদ হোসেন আজাদ বলেন বন্যার জন্য কেন্দ্রীয় নির্দেশে আমাদের যেকোন সমাবেশের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। এবং বলেন আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য বাজেটের অর্থ বন্যার্তদের সহযোগিতায় পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com