আল আমি খন্দকার , দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি//
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় বিজয় চত্বরে ও চৌরাস্তা মোড়ে রিকশা-ভ্যান ও অটোরিকশা চালকদের মঝে ২০০ শতাধিক।
"পরশি" নাম সম্মোধিত টি-শার্ট বিতরণ করা হয় ২২ সেপ্টেম্বর সোমবার দুপুর ৩ ঘটিকা হইতে ঘন্টা ব্যাপি ।
ভিন গোলার্ধ কল্যাণের পথে সহযোগী একটি সামাজিক ও মানবিক সংগঠন প্রতিষ্ঠাতা "বদিউজ্জামান নাসিম" আমেরিকা বোস্টন প্রবাসী। তিনি একাধারে কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী। তিনি মনে করেন ভ্যান রিক্সা ও অটো চালকদের এই ভ্যান,এই খালি, এই অটো, এই মামা এভাবে না ডেকে আমরা একটি নির্দিষ্ট নামে ডাকার আহ্বান করছি। আমরা একে অপরের প্রতিবেশী এই মর্মে তাদেরকে পড়শী নামে সম্বোধন করলে তারা আত্মতৃপ্তি সহকারে আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে উৎসাহিত হবেন ।
"প্রিয় আরোহী আপনাকে পৌঁছে দিব আপনার গন্তব্যে আমাকে আপনি 'পড়শি' নামে ডাকুন, পড়শী পান্থপথের সখা" এই প্রতিপাদ্য কে সামনে রেখে লেখক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক কর্মিগণ পঞ্চগড়ের ৫ উপজেলার মধ্যে ২য় উপজেলা হিসাবে দেবীগঞ্জে এ কার্যক্রম শুরু করেন ।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী সাংবাদিক মোঃ শফিউল্লাহ রিপন ইসলাম, সাংবাদিক আতাউর ইসলাম, সাংবাদিক লালন সরকার, সাংবাদিক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মী আলামিন খন্দকার, সাংবাদিক মোমিন সরকার ও সাংবাদিক নয়ন ইসলাম সহ আরো সাংস্কৃতিক কর্মিগণ ।
এমন অভিনব উদ্যোগে একাধিক রিস্কা ভ্যান চালকরা বলেন, আমাদের সম্বোধন করার সময় এক এক জন এক এক নামে ডাকে যা অনেক সময় দৃষ্টিকটু মনে হলেও কিছু বলার থাকে না, তাই সকলে যদি আমাদের নির্দিষ্ট পড়শী নামে সম্মোধন করে তবে আমাদের ভালো লাগবে ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com