আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে গত তিন দিনে পঞ্চগড় পৌরসভা, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার ৯৬টি দুর্গামন্দির পরিদর্শন করা হয়েছে। এ সময় মন্দির কর্তৃপক্ষ ও পূজার সঙ্গে সংশ্লিষ্টদের মাঝে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
সংসদ সদস্যের পক্ষ থেকে মন্দিরগুলো পরিদর্শন এবং অনুদান ও উপহারসামগ্রী বিতরণে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম এ মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পঞ্চগড় জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি; জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল; পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান; আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ; তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন; পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু এবং আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক সহসাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারি রুবেল; পঞ্চগড় পৌর বিএনপির ১ নম্বর সদস্য অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব; পঞ্চগড় জেলা মহিলা দলের সহসভাপতি জেবুন নাহার; পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক এবং পঞ্চগড় পৌর বিএনপির সদস্য সোয়েব আলী সবুজ ও হায়াতুন আলমসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দুর্গামন্দির পরিদর্শনকালে পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানানো এবং পূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com