ঢাকাFriday , 13 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পটুয়াখালী-২ আসনে ড. শফিকুল ইসলাম মাসুদের জয়

    admin
    February 13, 2026 6:38 pm
    Link Copied!

    বাউফল প্রতিনিধি মোঃ রুবেল হোসেন

    পটুয়াখালী-২ আসন-এ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে তিনি পেয়েছেন ৯৯ হাজার ৪৩৮ ভোট।.

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের শহিদুল আলম তালুকদার অর্জন করেছেন ৭২ হাজার ১৯১ ভোট। তৃতীয় অবস্থানে থাকা হাতপাখা প্রতীকের প্রার্থী আবদুল মালেক পেয়েছেন ১৪ হাজার ৩৭৭ ভোট।

    মোট ১১৫টি ভোটকেন্দ্রে ৩ লাখ ১২ হাজার ৭৯৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৪০২ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৪৯১টি এবং ‘না’ ভোট পড়েছে ৬০ হাজার ৭২০টি।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর এই প্রার্থী বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।.

    ফলাফল ঘোষণার পর ড. মাসুদ বলেন, “বাউফলবাসীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমরা বাউফলে একটি পরিবার গড়ে তুলতে চেয়েছি এবং সেই পরিবারকে সমৃদ্ধ করতে পেরেছি। ভবিষ্যতে বাউফলে প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি চাই না। সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে, যেন কেউ এই সুন্দর পরিবেশ নষ্ট করতে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয়।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST