ঢাকাSaturday , 28 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাঁচবিবি সীমান্তে স্বর্ন সহ পাচারকারী আটক

    admin
    February 28, 2026 10:28 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:

    জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫’টি স্বর্নের বার সহ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার সকাল পৌনে ১০’টার সময় উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে বিজিবি টহলদল স্বর্ণের বারগুলো উদ্ধার করে। আটক স্বর্ণ পাচারকারী উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার ছেলে মোঃ মতিয়ার রহমান মিন্টু (৩৫)।

    জয়পুরহাট, ২০ ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপি টহলদল সীমান্তে দ্বায়িত্ব পালনকালে আটককৃত মিন্টু সাইকেল চালিয় যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এ সময় পশ্চিম উচনা সীমান্ত পিলার ২৮১/১৫ এস ৯’শ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে মিন্টুর শরীর তল্লাশি করে ৫’টি স্বর্ণের বার ও বাইসাইকেল সহ তাকে আটক করে বিজিবি।
    হাটখোলা বিওপির সুবেদার মোঃ এনামুল হক বলেন, উদ্ধারকৃত স্বর্ণবার ও পাচারকারীকে জয়পুরহাট ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST