মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,
রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে খান তেল পাম্পে চলছে স্বজন প্রীতি তেল পাচ্ছেন না কৃষক ও বাইকাররা।
০২ এপ্রিল সকাল থেকে তেল দেওয়া শুরু হয় খান ফিলিং স্টেশনে। ধান চাষী ও বাইকারদের উপস্থিতি হতে না হতেই পাম্পে তেল নেই বলে তেল দেওয়া বন্ধ করে দেয় তেল পাম্প কর্তৃপক্ষ। মাইকে ঘোষণা দেওয়া হয় তেল পাম্পে আর তেল নেই। কৃষক ও সাধারণ বাইকাররা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে বাড়ি চলে যাওয়ার তিন ঘন্টা পরে আবারো তেল পাম্পে পরিচিত ব্যক্তিদের মোটরসাইকেলে ট্যাংকি ভরে
তেল দেওয়া শুরু করেন তেল পাম্প কর্তৃপক্ষ।
খান ফিলিং স্টেশন এর দায়িত্বরত ট্যাগ অফিসার মোঃ শাহিনওয়াজ সরকার বলেন, তেল পাম্প কর্তৃপক্ষ আমাকে তাদের মিটার দেখিয়ে বলল তেল শেষ হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে চলে আসি। তবে আমার ভুল হয়েছে কি পরিমান তেল পাম্পে জমা আছে এই তথ্য না নেয়ে চলে আসেন। পরে বিভিন্ন জনের মাধ্যমে জানতে পারি বিকেল থেকে তেল পাম্প কর্তৃপক্ষর পরিচিত মুখ গুলো ও তারা তাদের পরিচিত স্বজনদের ইচ্ছামত তেল দিয়েছেন।
এ বিষয়ে খান পাম্পের ম্যানেজার জানান, আমরা শুধু তেল দিয়ে থাকি পুঠিয়া সকল সরকারি দপ্তরের কিছু তেল। এবং আমরা কিছু তেল সংরক্ষণ করেছিলাম দপ্তর গুলোর জন্য সেই তেলগুলো আমরা বিকেলে সরকারি বিভিন্ন দপ্তরের কর্তৃপক্ষকে দিয়েছি ও তার সাথে কিছু বাইকারদের ও দিয়েছি।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, উপজেলার প্রতিটি তেল পাম্পেই একজন করে ট্যাগ অফিসার রাখা হয়েছে। তারা দায়িত্ব অবস্থায় থাকার পরেও যদি এই ধরনের ঘটনা ঘটায়, তাহলে তদন্ত সাপেক্ষে সেই ট্যাগ অফিসারদের দায়িত্ব অবহেলার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


