বিনোদন ডেক্স
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ছবিতে নিরুপমার ভূমিকায় অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা এবং শিশুশিল্পী হিসেবে তোতনের ভূমিকায় অভিনয় করছেন পিউষা চৌধুরী গুনগুন। দুজনেরই এটি প্রথম চলচ্চিত্র।
দীর্ঘদিন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন "প্রভা"। অন্যদিকে শিশু নৃত্যশিল্পী হিসেবে দেশে এবং দেশের বাইরেও দর্শকদের মন জয় করেছেন "পিউষা"। আর সেই জনপ্রিয়তার সুবাদে এবার দুজনে পা বাড়িয়েছেন বড়পর্দায়।
গত শনিবার (৩০ আগস্ট) গাজীপুরের হোতাপাড়ায় শুটিং স্পটে দুজনকে শাড়ির নতুন এক লুকে হাজির হতে দেখা গেছে। তাদের মার্জিত লুক এবং সাবলীল উপস্থিতি দেখে সত্যিই অবাক হওয়ার মতো। আশা করছি ভক্তরাও তাদের এই নতুন লুক দেখে কিছুটা হলেও নড়ে চড়ে বসবেন।
সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ছবিতে প্রভার বিপরীতে সহশিল্পী হিসেবে রয়েছেন মামনুন হাসান ইমন। ছবিটি পরিচালনা করছেন "সাদেক সিদ্দিকী"।
উল্লেখ্য যে, ‘দেনা পাওনা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে দুজনেই প্রথম। তবে ‘দেনা পাওনা ছাড়াও ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’- নামের আরেকটি ছবিতেও প্রভা অভিনয় করছেন বলে জানিয়েছেন। সেখানে তার সহশিল্পী হিসেবে আছেন এ বি এম সুমন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com