
মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রয়াত এরশাদ আলী খন্দকারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় নারান্দিয়া ইউনিয়ন পরিষদ মাঠে নারান্দিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নারান্দিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছোবানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফতাব আহমেদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা–৫ (পূর্বধলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, ছায়েদ আল মামুন শহীদ ফকির, মো. সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, মো. আব্দুল গফুর, মো. সালাহউদ্দিন আহমেদ নওয়াব, মো. আবুল হাসনাত বেপারী, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সম্রাট, নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান তালুকদার, জেলা যুবদলের নেতা জাকির হোসেন জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম এরশাদ আলী খন্দকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন নিবেদিতপ্রাণ ও সাহসী সংগঠক। বর্তমান সংকটময় রাজনৈতিক বাস্তবতায় তাঁর মতো ত্যাগী ও দক্ষ নেতৃত্বের অভাব গভীরভাবে অনুভূত হচ্ছে।
অনুষ্ঠান শেষে প্রয়াত এরশাদ আলী খন্দকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com