ওসমান গনি, দিঘীনালা প্রতিনিধি//
গতকাল শনিবার ২৩ আগস্ট সকাল ১০ ঘটিকায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা শিক্ষক সমিতির নেতা মোজাম্মেল মাস্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান জীবন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৫৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন যনিন্দ্র লাল ধামাই সাধারণ সম্পাদক গুলজার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শান্তিময় ত্রিপুরা।
বর্ধিত সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মান শিক্ষক সমাজের কল্যাণ ও সংগঠনকে আরো গতিশীল করার গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন শিক্ষক সমিতি হবে শিক্ষকদের কল্যাণে দল মতের ঊর্ধ্বে থেকে সকল শিক্ষককে নিয়ে একসাথে কাজ করতে হবে
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com