মো: সিপাউর রহমান চৌ: কুলাউড়া উপজেলা প্রতিনিধি :
প্রেসক্লাব কুলাউড়া’র পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন’কে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়েছে। বদলিজনিত কারনে কুলাউড়ায় মো. মহিউদ্দিনের শেষ কর্মদিবস ছিলো ১১ মে সোমবার। এ উপলক্ষে প্রেসক্লাব কুলাউড়ার আয়োজনে সোমবার বিকেলে বিদায়ী নির্বাহী অফিসারকে এক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব কুলাউড়া সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, দপ্তর সম্পাদক ও দৈনিক কাজির বাজার প্রতিনিধি শাহ আলম শামীম, নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, নির্বাহী সদস্য ও মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, সদস্য ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আবদুল আহাদ, এনটিভি প্রতিনিধি আশিকুল ইসলাম বাবু, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এস আলী, প্রতিদিনের কাগজ প্রতিনিধি আহমদ আলী, দৈনিক গোমতীর বার্তা প্রতিনিধি মো. সিপাউর রহমান, লাখো কণ্ঠ প্রতিনিধি মো. আলী শোভন, দৈনিক গণজাগরণ প্রতিনিধি আব্দুল ছালিক প্রমূখ।
উল্লেখ্য ২০২৪ সালের ৩০ এপ্রিল কুলাউড়ায় যোগদান করে অত্যন্ত সততা ও দক্ষতার সহীত কুলাউড়া উপজেলা প্রশাসন পরিচালনা করেন। তাঁর দায়িত্বকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত কাজে তাঁর সহযোগিতা ছিলো প্রশংসনীয়। তিনি পৌরসভাসহ কুলাউড়া ১৩টি ইউনিয়নে জনপ্রতিনিধির ন্যায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। বিশেষ করে ৫ আগষ্টের পরে কুলাউড়ার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে একটি সুন্দর কুলাউড়া বির্নিমানে কাজ করেন। তাঁর এই ২ বছরের দায়িত্বকালীন সময়ে কুলাউড়া শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেন উন্নয়ন ও রাস্তা উচুকরণ প্রকল্পটি কুলাউড়ার সহক মহলে প্রংশসিত হয়েছে। বিদায়কালীন বক্তেব্যে ইউএনও বলেন- সাংবাদিক সমাজসহ কুলাউড়াবাসীর সহযোগিতার কথা চিরকৃতজ্ঞ চিত্রে স্বরণ করে বলেন, আমি যেখানেই যাই, যে অবস্থায় থাকি না কেনো কুলাউড়াবাসীর সহযোগিতা আজীবন মনে রাখবো। নতুন কর্মস্থলেও সাংবাদিকদের তিনি আমন্ত্রণ জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com