
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে বিপুল পরিমাণ হাতবোমা, ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের এক প্রবাসীর ফাঁকা বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত্যু আলতাফ মিয়ার ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার গ্রামের নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার বিভিন্ন প্রকারের অবৈধ ককটেল, বোতল বোমা ও বিস্ফোরক দ্রব্যসহ তিন যুবককে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন কালবেলাকে বলেন, নাশকতার জন্য এই তিন যুবক বোমা তৈরি করছিল। আমরা বিপুল পরিমাণ বিভিন্ন প্রকারের বোমাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com