ফুলবাড়িয়া(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১ নং নাওগাঁও ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক জনাব আখতারুল আলম ফারুক। তিনি বলেন, “দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করতে হবে।”
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি জনাবা ফাহসিনা হক লিরা। তিনি বলেন, “নারীরা আর ঘরে বসে থাকবে না। ধানের শীষের বিজয়ের জন্য নারীরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।”
উঠান বৈঠকটি সঞ্চালনা করেন ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন হেলেন। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিল্পী আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ১ নং নাওগাঁও ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা সবাই একবাক্যে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com