ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে অনন্তপুর বেপারীপাড়ায় পূর্ব শত্রæতার জেরে এক মুদি দোকানে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দোকান মালিকের বড় ভাই, ভাতিজা ও দোকান মালিক নিজে।
ঘটনাটি ঘটেছে গত ১১ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। আহতরা হলেন মোঃ ছাইফুল ইসলাম (৪২), তাঁর বড় ভাই মোঃ সেকান্দর আলী ও ভাতিজা মোঃ আনিছুর রহমান। আহতদের উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুই জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় আহত ছাইফুল ইসলাম ফুলবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অনন্তপুর গ্রামের প্রতিবেশী মোঃ শফিকুল ইসলাম, আঃ রাজ্জাক, লিয়াকত আলী, দুলাল মিয়া, সুরুজ মিয়া, ফারুক হোসেন, আবু তাহের, জহিরুল ইসলাম, আবুল হোসেন, বাবুল হোসেন, সিরাজ আলীসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে তাঁর ভাইয়ের মুদি দোকানে দা, লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়।
অভিযোগে আরো বলা হয়, হামলাকারীরা দোকান ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতিসহ মালামাল লুট করে নেয়। এছাড়া তাদের বসতবাড়ির আঙিনায় থাকা ফলজ গাছপালা কেটে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
হাসিনা বেগম জানান, বাড়িতে হামলা চালায়। মারামারি পরে আমার স্বামীসহ আমরা কেউ বাড়িতে থাকতে পারি না।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে উবয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com