
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকের নির্বাচনকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সরকারী ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভা রূপ নেয় জনসমুদ্রে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে দীর্ঘ মিছিল নিয়ে হাজার হাজার নেতা–কর্মী ও সাধারণ সমর্থকরা মাঠে উপস্থিত হলে পুরো এলাকা উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধানের শীষের মনোনীত ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক। তিনি বলেন,
“ফুলবাড়িয়ার জনগণ জাগ্রত হয়েছে। এবার আর অন্যায়ের কাছে মাথা নত নয়। জনগণের ভোটে ধানের শীষ জয়ী হবে এটাই আমাদের প্রত্যয়। আমি আপনাদের সন্তান, আপনাদের সেবক। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করাই হবে আমার প্রথম অঙ্গীকার।”
এসময় তিনি শান্তিপূর্ণ নির্বাচন, ভোটারদের নিরাপত্তা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে দৃঢ় অবস্থান জানান।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার আবুল ফজল বলেন,“এই জনসভা প্রমাণ করে, ফুলবাড়িয়ার মানুষ পরিবর্তনের পক্ষে, স্বচ্ছ নেতৃত্বের পক্ষে। জনতার এই ঢলই বলে দেয় ধানের শীষ বিজয়ের দ্বারপ্রান্তে।”
এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলি, বিএনপির নেতা শ্রমিক দল যুবদল ছাএদল
সেচ্চাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল এসে মাঠজুড়ে সমবেত হলে জনসভাস্থল জনমানুষের ঢলে সয়লাব হয়ে যায়। নেতাকর্মীদের স্লোগানে, উৎসাহ–উদ্দীপনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com