
ফুলবাড়িয়া ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি উপজেলা মহিলা দলের উদ্যোগে কুশমাইল ইউনিয়নের ডাল্লার মোড় জলিল মন্ডলে বাড়িতে ( ৫নং ওয়ার্ডে) উঠান বৈঠক হয়েছে।
গতকাল শনিবার (২৯ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে এবং ধানেরশীষ প্রতীকের মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকের সহধর্মিণী ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফাহসিনা হক লীরা সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে ফাহসিনা হক লীরা বলেন,
“আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবাই আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।”
তিনি আরও বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানেরশীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে ধানেরশীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’’
উঠান বৈঠকে স্থানীয় নারীসমাজের নেত্রী তাসলিমা নাসরিন হ্যালোনা, সাদিয়া প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা পরিবর্তনের রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানেরশীষের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com