ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল ইসলাম (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের মৌহাতলা নামাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পাশের পুকুরে বৈদ্যুতিক মোটরপাম্পের মাধ্যমে পানি সেচ দেওয়ার সময় ব্যবহৃত ক্যাবল সরাতে যান কামরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া থানার ওসি মো.রুকনুজ্জামান বলেন -
এ বিষয় আমার জানা নেই, থানায় এ সংক্রান্ত কোন
অভিযোগ দেয়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com