
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফুলবাড়ীয়া ইউনিয়নের মিলনবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ফুলবাড়িয়া সদর ইউনিয়ন ওলামালীগের সভাপতি ও পৌরসভার কাজী
আবু তাহের।
ফুলবাড়ীয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আসামির বিরুদ্ধে চলমান মামলার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com