ঢাকাSaturday , 20 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফেনীতে এনসিপির মশাল মিছিল, হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

    admin
    December 20, 2025 11:20 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি

    শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ফেনীতে এনসিপির মশাল মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফেনী জেলা শাখার উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক মশাল মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

    আজ অনুষ্ঠিত মশাল মিছিলটি ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। মিছিল শেষে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জুলাই গণহত্যা ও শহীদ শরীফ ওসমান হাদিকে ঘিরে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

    এসময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, জুলাই গণহত্যা এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত খুনিদের দ্রুত ভারত থেকে দেশে প্রত্যাবর্তন করে বিচার নিশ্চিত করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার, নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ এবং সার্বিক ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জোর দাবি জানান তারা।

    নেতৃবৃন্দ আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST