
আশ্রাফুল ইসলাম, ফেনী প্রতিনিধি :
সন্ধ্যায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত ৬৭ সদস্য বিশিষ্ট ফেনী জেলা এনসিপির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষিত এ কমিটির মাধ্যমে ফেনীতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
নতুন কমিটি অনুমোদন পাওয়ার পর স্থানীয় নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামী দিনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, দলীয় কার্যক্রম তৃণমূলে পৌঁছে দেওয়া এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com