
মোঃ নুরুজ্জামান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি//
৭ অক্টোবর নিপীড়ন বিরোধী দিবস ও শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা।
মঙ্গলবার(৭ অক্টোবর) শাজাহানপুর উপজেলার জোড়া নাজমুল উলুম কামিল মাদ্রাসা অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সভাপতি জোবায়ের আহমেদ নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শহীদ আবরার ফাহাদ ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কন্ঠস্বর। যে কারণে এদেশের ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী ছাত্রলীগ তাকে বেঁচে থাকতে দেয়নি। এখন আমাদের সবাইকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে"
সর্বশেষ শহীদ আবরার ফাহাদ সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com