জেলা প্রতিনিধি,বান্দরবান
বান্দরবানে বন্যাকবলিত জনগোষ্ঠীর আচরণগত পরিবর্তন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি সেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) জেলা তথ্য অফিস, বান্দরবানের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় সদর উপজেলার জেলে পাড়ায় এ কমিউনিটি সেশন পরিচালনা করা হয়।
সেশনে বন্যা পরিস্থিতিতে নিরাপদ জীবনযাপন, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ পানি ব্যবহার, স্যানিটেশন, পরিচ্ছন্নতা, গুজব প্রতিরোধ এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন করা হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে Youth Development for Sustainable Bangladesh (YDSB), বান্দরবান।
আয়োজনে: জেলা তথ্য অফিস, বান্দরবান
সহযোগিতায়: ইউনিসেফ
বাস্তবায়নে: Youth Development for Sustainable Bangladesh (YDSB), বান্দরবান
স্থান: জেলে পাড়া, বান্দরবান সদর
তারিখ: ১৩ আগস্ট ২০২৬


