ঢাকাMonday , 9 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    March 9, 2026 10:18 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।

    “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।

    প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাননীয় চীফ হুইপ ও বরগুনা–২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। তাঁর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন শরিফ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন।

    অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার ও ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে নীতি–সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নারীর প্রতি বৈষম্য, সহিংসতা ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

    আলোচনা সভার আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন, জেলা মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা বরগুনা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST