
মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা প্রতিনিধি।।
বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশন (BCPA), CBSG-এর সহযোগিতায় ২৫–২৭ নভেম্বর ২০২৫ RDF ট্রেনিং ও রিসার্চ সেন্টারে ৩ দিনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রেজওয়ানুর আলম, তত্ত্বাবধায়ক, বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন মোঃ মোশাররফ হোসেন, সম্পাদক ও সাংবাদিক, দৈনিক দীপঞ্চল।
৩ দিনের প্রশিক্ষণের কার্যক্রম পরিচালনা করেন কনসালটেন্ট ট্রেনার পিন্টু ভৌমিক, সহযোগিতা করেন CBSG প্রোগ্রাম অফিসার রাসনা শামিম এবং সুইসকন্টাক্ট বরিশাল বিভাগের কো-অর্ডিনেটর মোঃ আনোয়ার হোসেন।
অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ মাসুম বিল্লাহ্ এবং সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল করিম, সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
৩ দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের কমিউনিটি প্যারামেডিক হিসেবে উজ্জ্বল ও সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com