
মোঃ মাসুম বিল্লাহ্ , বরগুনা প্রতিনিধি।।
বরগুনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১৩৪ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) রাতে বরগুনা সদর থানা
এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিকাশ কর্মকার সঙ্গীয় অফিসার–ফোর্সের সহায়তায় ০২নং গৌরিচন্না ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ খাজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে মনির হোসেন সর্দার (৫২) নামের ব্যক্তিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৩৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার ২০০ টাকা।
জেলা পুলিশ সূত্র জানায়, বরগুনা জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com