ঢাকাFriday , 20 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় তিন দিনব্যাপি বইমেলা শুরু

    admin
    February 20, 2026 10:51 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ, বরগুনা জেলা প্রতিনিধি।।

    শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনায় শুরু হয়েছে তিন দিনব্যাপি বইমেলা। কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজন করা এ বইমেলা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বরগুনা পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আতিকুল ইসলাম। উদ্বোধনী মঞ্চে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

    এ বছর বইমেলায় অংশ নিয়েছে স্থানীয় লেখক, পুস্তক ব্যবসায়ী, গণগ্রন্থাগার, ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমির স্টল। তিন দিনব্যাপি এই আয়োজনকে ঘিরে পাঠক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনা মানুষদের মধ্যে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

    জেলা প্রশাসন জানায়, বইমেলার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পাঠাগ্রহ বৃদ্ধি, ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করাই তাদের মূল লক্ষ্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST