
মোঃ মাসুম বিল্লাহ্, বরগুনা জেলা প্রতিনিধি।।
শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীল মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে বরগুনা সদর উপজেলার নলী মুসলিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত দিন ব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জান্নাতুল মারিয়াম মীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিরিন আক্তার এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার পাশাপাশি তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়, তারপর থেকে তেমন কোন চোখে লাগার মত উন্নয়ন হয়নি। এখানে শিক্ষার্থীরা যে ফলাফল এতারা অনেক দূর যেতে পারবে না। আজকে বিজ্ঞানমেলায় যে উদ্ভাবন গুলো দেখেছি। এ আমি মুগ্ধ হয়েছি। আশা করি আরো সুদূর এগিয়ে যাবে।আমি ইতি মধ্যে নতুন ভবনের জন্য তদবির করেছি। আশা করি খুব দ্রুতই এই স্কুলে দৃশ্যমান দেখা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com