ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে আগুন, বিদ্যুৎবিচ্ছিন্ন ৬৭ হাজার গ্রাহক।।

    admin
    July 7, 2026 4:48 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনা।।

    বরগুনার পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগুনে সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ সাবস্টেশনের ভেতরে বিকট শব্দ শোনা যায়। এরপরই ৬ নম্বর ফিডারে আগুন ধরে যায়। আগুনের স্থায়িত্ব ছিল মাত্র ১ থেকে ২ মিনিট। তবে এর মধ্যেই সাবস্টেশনের অন্যান্য ফিডার, বিদ্যুৎ সঞ্চালনের বিভিন্ন তার এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

    পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘আমরা রাতে অফিসেই ছিলাম। হঠাৎ বিকট একটি শব্দের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখি ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়েছে। এতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। পাশাপাশি বেশ কিছু তার ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

    তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পরীক্ষা ও মেরামতের কাজ চলছে। একটি প্রয়োজনীয় যন্ত্রাংশ পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপন করতে হবে। রাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব না হলেও মঙ্গলবার সকালের মধ্যে বিদ্যুৎ চালু করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

    ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, এ মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

    মোঃ শাহজালাল
    বরগুনা।।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST