মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।
বরগুনা শহরের একটি ডাকবাংলো থেকে মা ও তার দুই কন্যার মরদেহ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩জুন২৬) বিকেল ৫টার দিকে ডাকবাংলোর একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও তার দুই কন্যার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতদের স্বজনদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাদের অভিযোগ, তিনজনকে হত্যা করা হয়ে থাকতে পারে। এমনকি ঘটনার পেছনে ধর্ষণসহ অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছেন তারা।
স্বজনরা বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ডাকবাংলো ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা জরুরি। তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন, সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com