
মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।
রাজনৈতিক সহিংসতায় আহত ব্যক্তি ও সাধারণ রোগীদের খোঁজখবর নিতে রবিবার বিকেলে বরগুনা জেনারেল হাসপাতালে যান বরগুনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহিব্বুল্লাহ হারুন। হাসপাতালে অবস্থানরত আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান তিনি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় তিনি চিকিৎসকদের সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা ও বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন। হাসপাতালে ভর্তি অসুস্থ সাধারণ রোগীদের সঙ্গেও কথা বলে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা আমির।
সফরকালে জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য দলীয় নেতারাও সেখানে যোগ দেন।
জেলা জামায়াতের নেতারা জানান, রাজনৈতিক সহিংসতায় আহতদের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের চিকিৎসা-সেবার খোঁজ নেওয়ার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সকল পক্ষকে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com