
মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।
বরগুনা–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে ঘিরে কেওড়াবুনিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিজয় সংবর্ধনা জনসমুদ্রে পরিণত হয়। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত শুকরানা মাহফিলে ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতা–কর্মী ও সাধারণ মানুষ।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর নিজ গ্রামের বাড়িতে আয়োজিত এ মাহফিলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের ভাষ্য—তিনি সৎ, পরহেজগার, নামাজী ও আলেম একজন জনপ্রতিনিধি; তার নেতৃত্বে বরগুনা হবে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত শান্তির জেলা।
নবনির্বাচিত এমপি অলিউল্লাহ বলেন, “এই বিজয় শুধু আমার নয়, সমগ্র বরগুনাবাসীর অর্জন।” তিনি হযরত ওমর (রা.) ও ওসমান (রা.)–এর শাসনব্যবস্থার আদর্শে জনগণের খেদমত করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি বরগুনাকে শান্তি, উন্নয়ন ও সুশাসনের মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।
এর আগে সকাল ১০টায় তিনি চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে কেওড়াবুনিয়ায় ফিরে আসেন।
অনুষ্ঠানে স্থানীয়রা জানান—নতুন এমপির নেতৃত্বে তারা একটি বদলে যাওয়া বরগুনা দেখতে চান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com